বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

মোমিন তালুকদারের বিরুদ্ধে রায় যে কোনো দিন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩০০ সময় দেখুন
মোমিন তালুকদারের বিরুদ্ধে রায় যে কোনো দিন – Corporate Sangbad


আইন-আদালত


নিজস্ব প্রতিবেদবক : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে আনীত মামলায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বগুড়ার আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে যে কোনো দিন (সিএভি) রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল গতকাল রোববার এই আদেশ দেন।

সোমবার (১ নভেম্বর) প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন গণমাধ্যমকে এ কথা বলেন।

তিনি বলেন, এই আসামি পলাতক রয়েছেন। গতকাল শুনানি শেষে তার বিষয়ে রায় ঘোষণার জন্য সিএভি রেখেছেন ট্রাইব্যুনাল। আবদুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়। এর মধ্যে ১৯ জনকে হত্যা ও গণহত্যা এবং ১৯টি বাড়ি লুট করে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।

স্বাধীনতার পর ১৯৭৮ সালে আবদুল মোমিন তালুকদার বিএনপিতে যোগ দেন। পরে জেলার আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি হন। ২০০১ ও ২০০৮ সালে দুইবার বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মোমিন তালুকদার। বর্তমানে তিনি বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে এটি হবে ৪৩ তম রায়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর