সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৪৩ সময় দেখুন
যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস।

মেহেরপুর প্রতিনিধি ।।
মেহেরপুরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দিয়ে ম্রদ্ধা নিবেদন করে সরকারি বেসরকারি ও রাজনৈতিক নেতা কর্মীরা।
শ্রদ্ধা নিবেদনের শুরুতেই জেলা প্রশাসক ড মোঃ মুনসুর আলম খান প্রশাসনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন , পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশের পক্ষ হতে পুলিশ সুপার রাফিউল আলমসহ পুলিশ কর্মকর্তারা, জেলা আওয়ামীলীগের পক্ষে সাধারণ সম্পাদক এমএ খালেক, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস সহ আওয়ামীলীগের নেতা কর্মীরা, জেলা যুবলীগ ও পৌরসভার পক্ষ হতে আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড ইয়ারুল ইসলাম সহ নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সামাদ বাঁধন সহ ছাত্রলীগ কর্মীরা , স্বেচ্ছাসেবকলীগে আহ্বায়ক আরিফুল এনাম বকুল, যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতিন এবং আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় । সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, রক্ত দান কর্মসূচি, ১৫ই আগষ্ট উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার বিতরণী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ঋণ নগত চেক বিতরন করা হয়।
এছাড়াও জেলার বিভিন্ন স্থানে দোয়া ও মোনাজাত , কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর