শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের ১৮ অঙ্গরাজ্যের ৫২ শহরে প্রদর্শিত হচ্ছে ‘রিকশা গার্ল’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৯ মে, ২০২২
  • ২৪৪ সময় দেখুন
যুক্তরাষ্ট্রের ১৮ অঙ্গরাজ্যের ৫২ শহরে প্রদর্শিত হচ্ছে ‘রিকশা গার্ল’


নোমান ইবনে সাবিত, বিপি, নিউ ইয়র্ক থেকে ::

যুক্তরাষ্ট্রের ১৮ অঙ্গরাজ্যের ৫২ শহরে প্রদর্শিত হচ্ছে নন্দিত নির্মাতা অমিতাভ রেজার আলোচিত সিনেমা ‘রিকশা গার্ল’। বর্ণিল প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কার বিজয়ী ‘রিকশা গার্ল’-এর প্রদর্শনী চলতি মে মাসে দেশটির যেসব অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হচ্ছে সেগুলো হচ্ছে- নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, টেক্সাস, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ফ্লোরিডা, ওহাইও, ওকলাহোমা, লুইজিয়ানা, অ্যারিজোনা, অরেগন, নর্থ ক্যারোলাইনা, ইলিনয়, মিশিগান, ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়াতে। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

এদিকে ম্যানহাটনের ঐতিহ্যবাহী মুভি থিয়েটার ‘ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা’য় গত বৃহস্পতিবার জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় ‘রিকশা গার্ল’-এর প্রিমিয়ার। নিউ ইয়র্কে চলচ্চিত্রটি উপভোগ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকও।

এবার মাসজুড়ে একে একে যুক্তরাষ্ট্রের প্রায় সব বড় শহরেই সিনেমাটি প্রদর্শিত হবে। যুক্তরাষ্ট্রে ‘রিকশা গার্ল’-এর স্ক্রিনিং এর দায়িত্বে রয়েছে ‘বায়োস্কোপ ফিল্মস’। ‘আয়নাবাজি’ সিনেমার মাধ্যমে দেশের চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন অমিতাভ রেজা। ছবিটি দারুণ দর্শকপ্রিয়তা পায়। ‘রিকশা গার্ল’ অমিতাভ রেজার দ্বিতীয় সিনেমা, যেটির মুক্তির অপেক্ষায় রয়েছেন দর্শকরা

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। ‘নাইমা’ নামের এক কিশোরী’কে ঘিরে আবর্তিত হয়েছে ‘রিকশা গার্ল’ ছবিটির গল্প। শিল্পী ‘নভেরা রহমান’ সিনেমাতে ‘নাইমা’ চরিত্রে অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, এ্যালেন শুভ্র ও অন্যরা।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর