সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
India on brink of historic Lord’s Test victory after Yastika Bhatia’s record-breaking century | Cricket News বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত Thalapathy Vijay’s Fans Can Watch Jana Nayagan Without CBFC Cuts, Here’s How | Tamil Cinema News কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চীনে আঘাত হেনেছে টাইফুন ‘বাভি’, ভূমিধসে ফিলিপাইনে নিহত ১৭ জবিতে বাসের ওপর পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা তীব্র প্রতিবাদের মুখে বন্ধ হলো ইনস্টাগ্রামের ‘মিউজ ইমেজ’ মাদক পাচারে বাড়ছে নারীদের ব্যবহার

রাঙ্গামাটিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৭৮ সময় দেখুন
রাঙ্গামাটিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আহমদ বিলাল খান
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজার সংলগ্ন ১নং পাথরঘাটা মাঠ প্রাঙ্গণে কাফেলায়ে দারুস সালামের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম। তিনি বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) আমাদের জন্য মহানবী হযরত মুহাম্মদ (সা:)–এর আদর্শ অনুসরণ ও মানবতার শিক্ষা গ্রহণের শ্রেষ্ঠ উপলক্ষ। তাঁর দেখানো পথে চললে সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। নতুন প্রজন্মকে নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাফেলায়ে দারুস সালামের উপদেষ্টা মোঃ হোসেন, আগামী সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক ও কাফেলায়ে দারুস সালামের উপদেষ্টা মোঃ শাহরিয়ার আদনান ফাহিম, কাফেলায়ে দারুস সালামের উপদেষ্টা মোঃ নুরুল কবির সুমন এবং বিশিষ্ট সমাজসেবক ও কাফেলায়ে দারুস সালামের উপদেষ্টা মোঃ ইমতিয়াজ সিদ্দিক আসাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ ওয়ালীউল্লাহ ইন্সটিটিউটের সহকারী প্রধান শিক্ষক ও কাফেলায়ে দারুস সালামের উপদেষ্টা মোঃ নুরুল আল-আমিন। তিনি বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে এ ধরনের আয়োজন সমাজে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ বোরহান উদ্দিন। পরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom