বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News

রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১২৬ সময় দেখুন
রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির প্রথম কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এক আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ।

বৃহস্পিবার ‎‎(১৯ জুন) সকাল ১১টায় শহরে কলেজের মুক্তমঞ্চে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। পরে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমন কলেজ গেটে উপস্থিত হলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর এক বর্ণাঢ্য আনন্দ মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহরের সি-অফিস এলাকা হয়ে পুনরায় কলেজে ফিরে আসে।

‎‎সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির বলেন, “স্বৈরাচারী সরকারের চোখ রাঙানিকে উপেক্ষা করে ছাত্রদল বরাবরই রাজপথে সক্রিয় ভূমিকা রেখে আসছে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদলই হবে সামনের কাতারের শক্তি।”
‎‎প্রধান বক্তার বক্তব্যে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “ছাত্রদল একটি সুশৃঙ্খল সংগঠন। এই কমিটি সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে এবং শিক্ষা, অধিকার ও ন্যায়ের পক্ষে সোচ্চার থাকবে।”
‎‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোর্শেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম শাকিল।
‎‎এসময় কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জিংকু চাকমা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাদুর শাহ, সাংগঠনিক সম্পাদক মো. আলভি হাসান নাইমসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎‎সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর