শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রাজশাহীতে ছিনতাইকালে ১ ছিনতাইকারী হাতে নাতে আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ২৩২ সময় দেখুন
রাজশাহীতে ছিনতাইকালে ১ ছিনতাইকারী হাতে নাতে আটক

লিয়াকত হোসেন, রাজশাহীঃ রাজশাহী মহানগরীতে ছিনতাইকালে ১ ছিনতাইকারীকে হাতে নাতে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় ছিনতাইকারীর কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের আরো ৬ টি মোবাইল ফোন,ছিনতাই কাজে ব্যবহৃত চাকুসহ সরঞ্জামাদি উদ্ধার হয়।

গ্রেফতারকৃত হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার দরগাপাড়ার মোঃ আরিফের ছেলে মোঃ অমিত (২৪)। সে নগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনী রবের মোড় এলাকার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, মোঃ খোরশেদ আলম (৪০) নামের এক ব্যক্তি গত ১২ জানুয়ারী বুধবার বিকেল সাড়ে ৪ টায় বোয়ালিয়া থানার মনিচত্বর মোড়ে দাঁড়িয়ে ছিলো। এসময় আসামী অমিত ও তার অপর সহযোগী মোঃ মহিদুল ইসলাম (১৯) মিলে খোরশেদকে চাকুর ভয় দেখিয়ে তার কাছ থেকে স্মার্ট মোবাইল ফোন কেড়ে নেয়।

এসময় খোরশেদ চিৎকার করতে শুরু করলে ঐ এলাকায় বিশেষ অভিযানে নিয়োজিত অফিসার এসআই মোঃ আবু হায়দার ও তার টিম তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে ছিনতাই করে পালানোর সময় আসামী অমিতকে আটক করলেও তার সহযোগী মহিদুল পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামী অমিতের কাছ থেকে খোরশেদের ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার হয়। এছাড়াও আসামীর দেহ তল্লাশী করে তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের আরও ৬ টি মোবাইল ফোন, ছিনতাই কাজে ব্যবহৃত ২ টি ধারালো চাকুসহ সরঞ্জামাদি উদ্ধার হয়।

আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর