বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

রাজশাহীতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের অর্থ হাতিয়ে নেয়া প্রতারক গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৩০৮ সময় দেখুন
রাজশাহীতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের অর্থ হাতিয়ে নেয়া প্রতারক গ্রেফতার

লিয়াকত হোসেন, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে কনস্টেবল পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মোঃ হাবিব রহমান (২৬), পিতা-মৃত হাকিম শাহ, সাং-মোহাম্মদপুর, থানা-বাগমারা, জেলা-রাজশাহী নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

২৯ তারিখ সোমবার দুপুর অনুমান ০১.৩০ মিনিটের সময় বাঘমারা থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উক্ত প্রতারককে গ্রেফতার করে।
মোঃ আব্দুল হাই, পিতা-মোঃ জাফর হোসেন, সাং-সাইধাড়া, থানা-বাগমারা, জেলা-রাজশাহী নামক এক প্রার্থীকে গ্রেফতারকৃত মোঃ হাবিব পুলিশ কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেয়ার প্রলোভন দেখায় এবং চাকরি হলে তাকে নয় লক্ষ টাকা দিতে হবে মর্মে চুক্তি করে।

প্রতারক হাবিব প্রার্থী মোঃ আব্দুল হাই এর নিকট হতে কৌশলে ব্যাংকের চেকের দুটি পাতা এবং তিনশত টাকা মূল্যের ফাঁকা স্ট্যাম্প নেয়। এছাড়া পুলিশ নিয়োগ পরীক্ষার আগে হাবিব প্রার্থী আব্দুল হাই এর নিকট হতে নগদ সাতান্ন হাজার টাকা গ্রহণ করে। পরবর্তীতে আব্দুল হাই নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হলে তিনি হাবিবের নিকট উক্ত টাকা, ব্যাংকের চেক ও স্ট্যাম্প ফেরত চান। তখন হাবিব তা ফেরত না দেয়ার জন্য তালবাহানা শুরু করে ও আব্দুল হাইকে বিভিন্নভাবে ভয়ভীতি -হুমকি প্রদর্শন করে এবং মিথ্যা মামলা দেয়ার হুমকি দেয়। এ বিষয়ে বাগমারা থানায় একটি প্রতারণা মামলা রুজু হয়েছে। মোঃ হাবিবকে গ্রেফতারের পাশাপাশি তার নিকট থেকে উক্ত টাকা, ব্যাংকের চেকের পাতা এবং স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর