শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ২৬৪ সময় দেখুন
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী

রাজশাহী প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে রাজশাহীতে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (০৪ জানুয়ারি) সকাল থেকে দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষে বিকেল ৪ ঘটিকার সময় রাজশাহীর কুমারপাড়া আওয়ামী লীগ কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে মহানগর ছাত্রলীগ। শোভাযাত্রাটি শহরের কুমারপাড়া মোড় থেকে রাজশাহী কলেজ মাঠ প্রঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ,এইচ,এম, খায়রুজ্জামানন লিটন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সাধারন সম্পাদক ডাবলু সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ডাঃ আনিকা জামান অর্ণা, বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগরের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন মহানগর ছাত্রলীগের নেতারা। পরে কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের পাশে নির্মিত স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর