বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News

রাজশাহীতে মৃত জবাইকৃত ছাগল ও ছাগলের মাংস জব্দ; আটক ০৪ জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২৪৬ সময় দেখুন
রাজশাহীতে  মৃত জবাইকৃত ছাগল ও ছাগলের মাংস জব্দ; আটক ০৪ জন

লিয়াকত হোসেন, রাজশাহী ব্যুরোঃরাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত, ভেজাল খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ ও ভেজাল খাদ্যপণ্য ক্রয়/বিক্রয় নিমর্ূল করার লক্ষ্যে রাজশাহী মহানগর পুলিশ
কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার,মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নের্তৃত্বে পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) মোঃ রেজাউল
হাসান সঙ্গীয় অফিসার এসআই(নিঃ)/মোঃ মাহফুজুর রহমান, এসআই(নিঃ)/মোঃ রবিউল
ইসলাম ও ফোর্সসহ মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের
ভিত্তিতে গত ১৮ ডিসেম্বর শনিবার বিকেল পোনে ৫ টার সময় কাশিয়াডাঙ্গা থানাধীন বালিয়ার মোড় এলাকায় ০১ টি মিনি পিকআপ থেকে মৃত ছাগলের মাংস, মৃত জবাইকৃত ছাগল ও রুগ্ন-অসুস্থ ছাগল বহন করে রাজশাহী শহরের বিভিন্ন খাবার হোটেলে সরবরাহ করে আসছে উক্ত সংবাদের ভিত্তিতে পিকআপ ভ্যানটি আটক করা হয়।

পিকআপ ভ্যানে থাকা ছাগল ও মৃত ছাগলের মাংসের মালিক ১। মোঃ মশিউর রহমান আপেল, ২। মোঃ ফাইসাল ও সহযোগী ৩। মোঃ কায়েস, ৪। মোঃ ফয়সাল হোসেন, সর্বসাং-দরগাপাড়া, থানা-বোয়ালিয়া মডেল
থানা, মহানগর রাজশাহীদেরকে জিজ্ঞাসাবাদে পিকআপের মধ্যে প্লাস্টিকের বস্তার মধ্যে থাকা
মৃত ছাগলের মাংস ১৫০ কেজি, জবাইকৃত মৃত ছাগল ০৪ টি এবং রুগ্ন-অসুস্থ ২৭ টি ছাগল
চঁাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থেকে রাজশাহী শহরের বিভিন্ন খাবার হোটেল ও বাজারে সরবরাহ করা সংক্রান্তে কোন বৈধ কাগজ-পত্র আছে কি’না বা কোন পশু ডাক্তারের
উপস্থিতিতে পরীক্ষা করে জবাই করা হয়েছে কি’না এ সংক্রান্তে তারা কোন সন্তোষজনক জবাব
দিতে পারে নাই। বস্তা ভর্তি মাংসগুলি ও জবাইকৃত ছাগলগুলি মৃত কি’না উহা
তাৎক্ষণিকভাবে রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের জেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ শহিদুল ইসলাম এর মাধ্যমে পরীক্ষা করালে তিনি ছাগলগুলি মৃত অবস্থায় জবাই করা হয়েছে
ও মাংসগুলিও মৃত ছাগলের মাংস এবং জীবিত ছাগলগুলি রুগ্ন-অসুস্থ ও স্বাস্থ্য সম্মত না বলে
ঘোষণা করেন।

তৎপ্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’কে অবহিত করলে
জাতীয় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ হাসান আল মারুফ, সহকারী পরিচালক,
রাজশাহী বিভাগীয় কার্যালয় সঙ্গীয় অফিসারসহ ঘটনাস্থলে এসে আটককৃত ০৪ জন’কে
জিজ্ঞাসাবাদ করলে উপস্থিত লোকজনের সামনে স্বীকার করে।

তারা দীর্ঘদিন যাবৎ
চঁাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকা থেকে মৃত ছাগলের মাংস ও মৃত জবাইকৃত ছাগল এবং রুগ্ন-অসুস্থ ছাগল স্বল্প মূল্যে ক্রয় করে রাজশাহী মহানগরের বিভিন্ন খাবার হোটেল,
রেস্তোরা, চাইনিজ রেস্টুরেন্ট, বিরিয়ানী হাউজ, জেলখানা, বিভিন্ন মেডিকেল কলেজ
হাসপাতাল ও বাজারে সরবরাহ করে আসছে। আটকৃতগণ সাহেব বাজারের মাংসপট্টি
সমিতির সভাপতি-সেক্রেটারী, গোয়েন্দা পুলিশের কর্মকর্তা, সাধারণ জনগন, আগত
ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং জাতীয় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের সামনে
তারা অদ্য থেকে ভবিষ্যতের জন্য আর এরুপ অন্যায় অপরাধ করবে না মর্মে স্বীকারোক্তি
প্রদান পূর্বক ক্ষমা প্রার্থনা করে। আটককৃতগণ তাদের এহেন কর্মকান্ডের জন্য ক্ষমা প্রার্থনা
করায় তাদের কর্মকান্ড জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অপরাধ হওয়ায় জাতীয়
ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা আটকৃতদের অপরাধ বিবেচনা করে মৃত ছাগলের মাংসের মালিক
১। মোঃ মশিউর রহমান আপেল, ২। মোঃ ফাইসাল’কে ৮০,০০০/- টাকা করে ০২ জনকে
সর্বমোট ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা জরিমানা করে এবং জবাইকৃত মৃত
ছাগল এবং মৃত ছাগলের মাংস মাটিতে পুতে ধ্বংস করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর