বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

রামেকে করোনা ও উপসর্গে ২০ জনের মৃত্যু ।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩৫৪ সময় দেখুন
রামেকে করোনা ও উপসর্গে ২০ জনের মৃত্যু ।


ইউনাইটেড নিউজ ডেস্ক:  রামেকে  করোনা ও উপসর্গে মৃত্যু আবার বেড়েছে। এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।  রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, এ নিয়ে জুলাই মাসের ২০ দিনে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ৩৫৬ জনের মৃত্যু হলো। এর মধ্যে সবচেয়ে বেশী মারা যান ১৪ জুলাই ২৫ জন ও সবচেয়ে কম ৪ জুলাই ১২ জন। এর আগে গত জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গে মারা যান ৪০

তিনি বলেন, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৪৫৪ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৪৮০ জন। এদের মধ্যে রাজশাহীর ২৩৭, চাঁপাইনবাবগঞ্জের ৩৩, নাটোরের ৮৭, নওগাঁর ৪৫, পাবনার ৫৫, কুষ্টিয়ার ১৩, চুয়াডাঙ্গার ২, জয়পুরহাটের ৪, সিরাজগঞ্জের ২ ও ঝিনাইদহের ২ জন। গতকাল সোমবার (১৯ জুলাই) ভর্তি ছিলেন ৫০৮ জন। আইসিইউতে ভর্তি আছেন ১৯ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬০ জন। এদের মধ্যে রাজশাহীর ৩৫, চাঁপাইনবাবগঞ্জের ১০, নাটোরের ৯, নওগাঁর ২, পাবনার ৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭২ জন।

পরিচালক জানান, রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪৮০ জনের মধ্যে ২৩৮ জনের করোনা পজিটিভ রয়েছে। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭৪ জন। এছাড়াও চিকিৎসা নিয়ে করোনামুক্ত হওয়ার পর ফুসফুসে ইনফেকশনসহ পরবর্তী শারীরিক জটিলতার কারণে চিকিৎসাধীন রয়েছেন ৬

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর