শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৬ দিনে ১৬১ মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২৫৩ সময় দেখুন
রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৬ দিনে ১৬১ মৃত্যু


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজনের করোনা পজিটিভ ছিলো। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে। এই নিয়ে চলতি মাসের ১৬ দিনে মারা গেছেন ১৪৮ জন।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গতকাল মঙ্গলবার (১৫ জুন) সকাল ৬টা থেকে আজ বুধবার (১৬ জুন) সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান। মৃতদের মধ্যে রাজশাহীর আটজন চাঁপাইনবাবগঞ্জের চারজন এবং কুষ্টিয়ার একজন রয়েছেন।

রামেক করোনা ইউনিটে আরও ৬ জনের মৃত্যুএ নিয়ে চলতি মাসের ১৬ দিনে (১ জুন থেকে ১৬ জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৬১ জন। এর মধ্যে ৯৩ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।

 

এর মধ্যে ১ জুন, সাতজন, ২ জুন সাতজন, ৩ জুন নয়জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ছয়জন, ৭ জুন ১১ জন, ৮ জুন আটজন, ৯ জুন আটজন, ১০ জুন ১২ জন, ১১ জুন ১৫ জন, ১২ জুন ৪ জন, ১৩ জুন ১৩ জন, ১৪ জুন ১২ জন, ১৫ জুন ১২ জন এবং সর্বশেষ ১৬ জুন ১৩ জন মারা যান।

 

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom