শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

রাসেল হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২৪৯ সময় দেখুন
রাসেল হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত

মো: বাদল হোসনে, পটুয়াখালী প্রতিনিধি : রাজধানীর তুরাগ থানার চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলার প্রধান আসামী মোঃ ইমাম হাসান হৃদয়কে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

শনিবার সকাল ১০টায় র‍্যাব-৮ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, রাজধানীর তুরাগ থানাধীন বৃন্দাবন বস্তিতে রাসেল (২২) ও হৃদয় (২০) এরা বসবাস করে আসছিলেন। এবং তারা একে অপরের ছোট বেলার বন্ধু হওয়ায় দুইজনের বাসায় তাদের যাতায়াত ছিল। এরই সূত্র ধরে হৃদয়ের স্ত্রীর নুর আয়েতি আখিনুর (১৭) এর সঙ্গে রাসেলের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৪ জানুয়ারি সন্ধ্যায় হৃদয় তার বাসায় এসে বন্ধু রাসেলকে তার স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। একপর্যায়ে হৃদয় হাতের কাছে একটি ছুরি পেয়ে রাসেলকে ঝড়িয়ে ধরে ছুরি দিয়ে পিঠে উপর্যোপুরি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

গত ৭ জানুয়ারি রাতে বরগুনা জেলার আমতলী থানাধীন আঠারগাছিয়া ইউনিয়নের দক্ষিণ গাজীপুর থেকে পটুয়াখালী র‍্যাব-৮ এর একটি চৌকস দল অভিযান চালিয়ে মোঃ ইমাম হাসান হৃদয়কে গ্রেফতার করেন। এবং তাকে ঢাকায় উক্ত থানায় পাঠানো হবে বলে জানান র‍্যাব কোম্পানী কমান্ডার মোঃ শহিদুল ইসলাম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর