বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

রিমান্ড শেষে আদালতে পরীমনি, জামিনের আবেদন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩৪১ সময় দেখুন
রিমান্ড শেষে আদালতে পরীমনি, জামিনের আবেদন – Corporate Sangbad



ফাইল ছবি

কর্পোরেট সংবাদ ডেস্ক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনিকে আজ আদালতে হাজির করেছে পুলিশ। তবে আজ পরীমনির বিরুদ্ধে নতুন করে কোনো রিমান্ডের আবেদন করেনি পুলিশ। দ্বিতীয় দফায় রিমান্ড শেষে পরী মণিকে কারাগারে রাখার আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গোলাম মোস্তফা।

শুক্রবার (১৩ আগস্ট) বেলা ১১ টা ৪০ মিনিটে তাকে একটি মাইক্রোবাসে করে হাজতখানায় এনেছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগে বনানী থানায় করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিকে গত মঙ্গলবার দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামি শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরী মণিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে বিঘ্ন ঘটতে পারে। এমনকি পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে।’

তদন্ত কর্মকর্তা গোলাম মোস্তফা আরও উল্লেখ করেন, রিমান্ডে পরীমনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত দিয়েছেন। মামলার তদন্তের স্বার্থে তা যাচাই-বাছাই করা হচ্ছে।

গোলাম মোস্তফা বলেন, মামলার অভিযোগের সঙ্গে তাঁর (পরীমনি) জড়িত থাকার ব্যাপারে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্ত অব্যাহত আছে। মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁকে জেলহাজতে আটকে রাখা একান্ত প্রয়োজন।’

এদিকে পরীমনির আইনজীবী মজিবুর রহমান জামিনের আবেদন করেছেন। আজ দুপুর আড়াইটার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর