বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

রুশ-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক বৃহস্পতিবার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১৮৯ সময় দেখুন
রুশ-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক বৃহস্পতিবার


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা’র সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মস্কো। আগামীকাল বৃহস্পতিবার (১০ মার্চ) তুরস্কের আন্টালিয়ায় একটি কূটনৈতিক সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। খবর রাশিয়ান সংবাদ সংস্থা তাস’র।

বুধবার (৯ মার্চ) স্পুটনিক রেডিও স্টেশনকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে মারিয়া জাখারোভা বলেন, ‘যেহেতু ইউক্রেন বিষয়টি নিশ্চিত করেছে, সেহুত বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি। তুরস্ক এই বৈঠকের বিষয়ে আলোচনা শুরু করেছিল। সম্মেলনের ফাঁকে এই সভা অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘রাশিয়া আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে এ নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। বুধবার (৯ মার্চ) ল্যাভরভের জন্য আন্টালিয়ার ফ্লাইট নির্ধারিত ছিল।’

আগামীকাল বৃহস্পতিবার আন্টালিয়ায় একটি কূটনৈতিক সম্মেলনের ফাঁকে ল্যাভরভ এবং কুলেবা দেখা করবেন। এই বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুও যোগ দেবেন বলেও উল্লেখ করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর