বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার Bon Jovi Biopic In The Works At Universal After Studio Wins Major Bidding War | Hollywood News বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ!থানা ঘেরাও কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা India crash out of AFC Women’s Asian Cup without a single point after 1-3 loss to Chinese Taipei | Football News নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল

রুশ সীমান্তে অস্ত্র বাড়াচ্ছে ন্যাটো—অভিযোগ মস্কোর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২২৯ সময় দেখুন
রুশ সীমান্তে অস্ত্র বাড়াচ্ছে ন্যাটো—অভিযোগ মস্কোর


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া সীমান্ত এলাকায় উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট- ন্যাটো অস্ত্র সরবরাহ বাড়িয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। শীর্ষ রুশ কূটনীতিক সতর্ক করে দিয়ে বলেছেন, পশ্চিমা রাষ্ট্রগুলোর ক্রমাগত উস্কানি প্রকৃত সশস্ত্র সংঘাতের দিকে যেতে পারে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমেরিকা ও ব্রিটেনসহ ন্যাটো দেশগুলোর উল্লেখযোগ্য ইউনিট এবং অস্ত্র আমাদের সীমান্তের কাছাকাছি মোতায়েন করা হচ্ছে।’ সীমান্তে ন্যাটোর অস্ত্র সরবরাহের মাত্রাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন তিনি।

তিনি বলেন, ’প্রতিবেশী ইউক্রেনের ডনবাসে সেনাবাহিনী ও সামরিক সরঞ্জাম এনে রাখা হচ্ছে।’ প্রবীণ এই রুশ কূটনীতিকের মতে, পশ্চিমা দেশগুলো কিয়েভের কর্মকর্তাদের রাশিয়া বিরোধী পদক্ষেপ নিতে উৎসাহিত করছে। এমন পদক্ষেপ সহজেই সামরিক অভিযানে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

ল্যাভরভ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে সংযত রাখতে না পারে— বিপরীতে যদি ইউক্রেনকে উৎসাহিত করে—তাহলে অবশ্যই আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেব।’

মার্কিন নেতৃত্বাধীন জোট এবং মস্কোর মধ্যে পুনরায় উত্তেজনার মধ্যে ল্যাভরভের এমন মন্তব্য এলো। ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ সম্প্রতি সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, কৃষ্ণ সাগর ও বাল্টিক সাগরে ন্যাটোর সক্ষমতা তিন গুণ বৃদ্ধি করা হয়েছে। ওই অঞ্চলে রাশিয়ার তরফ থেকে আসা ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় ন্যাটো এমন তৎপরতা বাড়িয়েছে বলে জানান তিনি।

সম্প্রতি কৃষ্ণ সাগরে মার্কিন নৌবাহিনীর মিসাইলবাহী রণতরী ডেস্ট্রোয়ার আর্লেই বার্ক মোতায়েন করা হয়েছে। এছাড়া রাশিয়ার জলসীমার কাছাকাছি এলাকায় আরও দুটি আমেরিকান রণতরী ভাসতে দেখা গেছে বলে দাবি করেছে মস্কো।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর