শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

রুয়েটে শেষ হলো ০২ দিনব্যাপী সিম্পোজিয়াম সমাপনী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ১৯৪ সময় দেখুন
রুয়েটে শেষ হলো ০২ দিনব্যাপী সিম্পোজিয়াম সমাপনী

লিয়াকত হোসেন, রাজশাহীঃ
গতকাল (১১ মার্চ) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ইন্সটিটিউট অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলোজী (আইআইসিটি) আয়োজিত ১০-১১, মার্চ ০২ দিনব্যাপী তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। শুক্রবার বিকাল ৩:৩০ টায় সিএসই সেমিনার রুমে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের প্রধান পৃষ্ঠপোষক ও রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল। এছাড়াও বক্তব্য রাখেন তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের আয়োজক কমিটির সভাপতি ও আইআইসিটি পরিচালক অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও আইআইসিটি সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. মাসুদ রানা।

সমাপনী অনুষ্ঠানে রুয়েটের বিভিন্ন অনুষদের ডীন, পরিচালক, বিভাগ/শাখা প্রধানবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিভিন্ন সেশনে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলেন দেন তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর