বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

রেমিটেন্সের ওপর আড়াই শতাংশ হারে নগদ সহায়তা প্রদানে কেন্দ্রিয় ব্যাংকের নির্দেশনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ২৭০ সময় দেখুন
রেমিটেন্সের ওপর আড়াই শতাংশ হারে নগদ সহায়তা প্রদানে কেন্দ্রিয় ব্যাংকের নির্দেশনা


কেন্দ্রিয় ব্যাংক প্রবাসী বাংলাদেশীদের পাঠানো রেমিটেন্সের ওপর আড়াই শতাংশ হারে নগদ সহায়তা প্রদানে সরকারের সিদ্ধান্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে কার্যকর করতে নির্দেশ দিয়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠিয়েছে। এর ফলে প্রবাসীরা এখন ১০০ টাকা দেশে পাঠালে এর সঙ্গে আড়াই টাকা যোগ করে ১০২ টাকা ৫০ পয়সা পাবেন। এতোদিন তারা রেমিটেন্সের উপর দুই শতাংশ হারে নগদ সহায়তা পেত।

রেমিটেন্সের উপর প্রদত্ত নগদ সহায়তার পরিমাণ দুই শতাংশ থেকে আড়াই শতাংশে বৃদ্ধি করে গতকাল অর্থ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।

কেন্দ্রিয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জনমানুষের সার্বিক জীবনমানের উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মানিলন্ডারিং প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈধ উপায়ে দেশে রেমিটেন্স আনার ক্ষেত্রে উৎসাহ প্রদানে রেমিটেন্স প্রেরণের বিপরীতে নগদ সহায়তার পরিমাণ বৃদ্ধি করে আড়াই শতাংশ করার সরকারের সিদ্ধান্ত ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।-বাসস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর