বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

রোজায় নতুন রুটিনে ক্লাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ১৯২ সময় দেখুন
রোজায় নতুন রুটিনে ক্লাস


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: পবিত্র রমজান উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এ সময় স্কুল-কলেজে কোন রুটিনে ক্লাস হবে তা নির্দিষ্ট করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

বৃহস্পতিবার (৩১ মার্চ) মাউশি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, এক শিফটের প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস চলবে।

দুই শিফটের প্রতিষ্ঠানে প্রভাতী শাখা শুরু হবে সকাল সাড়ে ৮টায়, চলবে ১১টা ১০মিনিট পর্যন্ত। দিবা শাখায় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত চলবে।

নির্দেশনা অনুযায়ী এক শিফটের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন ৫টি ক্লাস এবং দুই শিফটে চারটি ক্লাস অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/টিএস/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর