রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

লক্ষ্মীপুরে আলোকিত সমাজ গঠনে জুৎসই পাঠাগার বিনির্মান শীর্ষক আলোচনা সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৫২ সময় দেখুন
লক্ষ্মীপুরে আলোকিত সমাজ গঠনে জুৎসই পাঠাগার বিনির্মান শীর্ষক আলোচনা সভা

মু. সাইফুল ইসলাম:লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জ্ঞানভিত্তিক ও বাস্তবমুখী শিক্ষা সম্প্রসারণ এবং আলোকিত সমাজ গঠনে জুৎসই পাঠাগার বিনির্মান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫নভেম্বর) বিকালে সদর উপজেলার খিলবাইছা গ্রামে এমন আয়োজন করেন বদিউজ্জামান শিক্ষা ও সেবা কেন্দ্র।

সভায় সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তণ অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর জেড এম ফারুকী।

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর প্রাক্তন অতিরিক্ত পরিচালক এম শামছুল আমিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন, খিলবাইছা জিএফ ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসেন, লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নজরুল ইসলাম পরান প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর