শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে সেবার আমূল পরিবর্তন করলেন কর্মকর্তা এ. কে. এম. আবু সাঈদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৯৬ সময় দেখুন
লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে সেবার আমূল পরিবর্তন করলেন কর্মকর্তা এ. কে. এম. আবু সাঈদ

লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দায়িত্ব গ্রহণের পর থেকেই উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন সহকারী পরিচালক এ. কে. এম. আবু সাঈদ। তার সুশাসন, তদারকি ও নেতৃত্বে অফিসের সামগ্রিক পরিবেশ, শৃঙ্খলা এবং সেবা কার্যক্রমে এসেছে দৃশ্যমান উন্নতি।

দায়িত্ব নেওয়ার পর প্রথমেই তিনি দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসকে ঘিরে থাকা দালাল সিন্ডিকেটকে কঠোরভাবে দমন করেন। এতে দালালচক্রের অতিরিক্ত অর্থ আদায়, প্রতারণা এবং সেবাপ্রত্যাশীদের অযাচিত হয়রানির মতো অনিয়ম কমে যায়। বর্তমানে আবেদনকারীরা দালালের ওপর নির্ভর না করে সরাসরি অফিসে এসে সহজেই আবেদন জমা দিতে পারছেন।

অফিসের ভেতরে কর্মচারীদের উপস্থিতি, আচরণ, দায়িত্ববোধ ও সেবার মান আগের চেয়ে উন্নত হয়েছে। দ্রুত আবেদন গ্রহণ, তথ্য প্রদান, ফলো-আপ এবং পাসপোর্ট ডেলিভারি প্রক্রিয়ায় এসেছে স্বচ্ছতা। অভিযোগের মাত্রা কমে গেছে, এবং সেবাগ্রহীতারা এখন পাচ্ছেন সময়োপযোগী ও নির্ভরযোগ্য সেবা।

স্থানীয় সেবাপ্রার্থীদের ভাষ্যমতে, সহকারী পরিচালক এ. কে. এম. আবু সাঈদের যোগদানের পর লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসের চিত্র সম্পূর্ণ বদলে গেছে। দালালমুক্ত, হয়রানিমুক্ত ও স্বচ্ছ একটি সেবা পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে, যা সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

সচেতন মহল বলছেন, শুধুমাত্র পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের প্রচেষ্টা দিয়ে দালালমুক্ত পরিবেশ স্থায়ী করা সম্ভব নয়। সামাজিকভাবে সবাইকে সচেতন থাকতে হবে এবং অনিয়মকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তবেই দীর্ঘমেয়াদে দালালমুক্ত পাসপোর্ট অফিস নিশ্চিত করা যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর