মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৩৯ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস (১৪ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ কোম্পানিটির ৩৭ কোটি ৮৩ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৭২ লাখ ০৬ হাজার টাকার।

এবং ২৩ কোটি ৯০ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর সমাপনি দর ছিল – বিএসসির ১১৮ টাকা ১০ পয়সা, রহিমা ফুড কর্পোরেশনের ১৫৮ টিাকা ৪০ পয়সা, সি পার্ল বিচের ৫৬ টাকা, মনোস্পুল পেপারের ১১৬ টাকা ৪০ পয়সা, যমুনা ব্যাংকের ২০ টাকা ৬০ পয়সা, ডমিনেজ স্টিলের ১৪ টাকা ৮০ পয়সা এবং মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির ৯৭ টাকা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর