নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। আজ কোম্পানিটির ৭৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার কোম্পানিটি ৭৫ লাখ ২৪ হাজার ৫৯১টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৪০ লাখ ৫৫ হাজার ৮২৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৮ কোটি ৮৯ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির ৫৫ লাখ ১৭ হাজার ৫৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৭ কোটি ৪৩ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ম্যাকসন্স স্পিনিং, মেট্রো স্পিনিং, ওরিয়ন ই্নফিউশন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সামিট অ্যালায়েন্স পোর্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড।






