বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শক্তিশালী ব্যাটারি ও ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল Samsung Galaxy A52s 5G , জানুন দাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৪ সময় দেখুন
শক্তিশালী ব্যাটারি ও ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল Samsung Galaxy A52s 5G , জানুন দাম


Samsung Galaxy A52s 5G: ভারতে লঞ্চ হল Samsung Galaxy A52s 5G। গত মাসে গ্লোবাল মার্কেটে এই ফোনটিকে লঞ্চ করেছিল স্যামসাং (Samsung)। স্যামসাং গ্যালাক্সি এ৫২ এস ৫জি ফোনটির বিশেষ আকর্ষণ এর ডলবি অ্যাটমস সাউন্ড, IP67 রেটিং ও ৬৪ মেগাপিক্সেল-সহ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এই ফোন ফুল HD+ ডিসপ্লে আর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই ৩ কাস্টম ওস-এ চলবে। কোম্পানি এই ফোনটির জন্য ৩ বছরের OS আপদেট আর ৪ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেবে বলে দাবি করেছে।

Samsung Galaxy A52 5G দাম: Samsung Galaxy A52 5G ফোনটি ভারতে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে – ৬জিবি র‍্যাম আর ৮জিবি র‍্যাম। স্যামসাং গ্যালাক্সি এ৫২ এস ৫জি -র দাম শুরু হচ্ছে ৩৫,৯৯৯ টাকা থেকে, এই দামে গ্রাহক ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট পেয়ে যাবেন। আর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজর দাম ৩৭,৪৯৯ টাকা। গ্রাহকরা এই ফোনটি তিনটি রঙে পেয়ে যাবেন – অওসম হোয়াইট, অওসম ভায়োলেট ও অওসম ব্ল্যাক। আজ থেকেই গ্রাহকরা এই ফোনটি কিনতে পারবেন অফলাইন রিটেল ষ্টোর থেকে আর Samsung India-র ওয়েবসাইট থেকে।

লঞ্চ অফার হিসেবে এই ফোনটির উপর রয়েছে আকর্ষণীয় অফারও – গ্রাহকরা ফোনটি কেনার সময় HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে পেয়ে যাবেন ৩,০০০ টাকা ছাড়। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করে Samsung Galaxy A52 5G কিনলে পাবেন অতিরিক্ত ৩,০০০ টাকা আপগ্রেড বোনাস।

Samsung Galaxy A52s 5G স্পেসিফিকেশন: স্যামসাং গ্যালাক্সি এ৫২ এস ৫জি (Samsung Galaxy A52s 5G) ফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার-অ্যামোলেড ইনফিনিটি O ডিসপ্লে। ফোনটির ভিতরে রয়েছে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। সঙ্গে ৮জিবি পর্যন্ত র‍্যাম আর ১২৮জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ছবি তোলার জন্য ফোন রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ – তাতে রয়েছে এফ/১.৮ অ্যাপারচার-সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার-সহ ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং এফ ২.৪ অ্যাপারচার-সহ ৫ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলিং এর জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের অন্য ফনে থাকছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য রয়েছে 5G, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস/A-GPS , এনএফসি আর ইউএসবি টাইপ সি পোর্ট। সিকিউরিটির জন্য ফোন দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও Samsung Knox।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর