শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল ভোটে জয়, সমর্থকদের উচ্ছ্বাসে মুখর এলাকা রাজনৈতিক ব্যক্তিদের সাংবাদিক পাসকার্ড; পাসকার্ড বিতরণে ব্যাপক অনিয়ম Nawazuddin Siddiqui Recalls How Rajpal Yadav’s Home Was A ‘Langar’ For Struggling Actors | Bollywood News বিমানবন্দরে আটক জামায়াত নেতাকে জব্দকৃত ৭৪ লাখ টাকাসহ পরিবারের কাছে হস্তান্তর T20 World Cup: Motie magic sinks England in Mumbai after Sherfane Rutherford’s 76 | Cricket News দৌলতপুরে বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার গাজীপুর ১আসন নির্বাচনী সরঞ্জাম বিতরণ জাতীয় নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন বিভাগীয় কমিশনার চীন-বাংলাদেশ সম্পর্ক বহিরাগত শক্তি দ্বারা প্রভাবিত হবে না: চীনা দূতাবাস পার্বত্য ২১৩ ভোটকেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা, ২০ দুর্গম কেন্দ্রে বিশেষ নজরদারি

শব্দ দূষণে অতিষ্ঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪২ সময় দেখুন
শব্দ দূষণে অতিষ্ঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আশেপাশে অনেক বিনোদন কেন্দ্র ও পার্ক রয়েছে। এই বিনোদন কেন্দ্রগুলোতে হরহামেশা উচ্চস্বরে গান বাজানো হয়। যার কারণে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ, পরীক্ষার হলে শব্দদূষণসহ বিভিন্ন ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের সামনে দিয়ে কিছুদূরেই অবস্থিত ম্যাজিক প্যারাডাইস পার্ক। সেই পার্কে প্রতিনিয়ত উচ্চ শব্দে গান বাজানো হয়। যার কারণে, বিজয় ২৪ হল, কাজী নজরুল ইসলাম হল, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল, সুনীতি-শান্তি হলের শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়া আশেপাশে থাকা বিভিন্ন মেসে থাকা শিক্ষার্থীরাও একই ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের পাশে স্বপ্নচূড়া রিসোর্টে উচ্চশব্দে গান বাজানোর ফলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগ ধরে রাখা, এমনকি পরীক্ষা হলে মনোযোগ ধরে রাখা অসম্ভব হয়ে পড়ছে। বিশেষ করে ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা এই সমস্যার সম্মুখীন সবচেয়ে বেশি হচ্ছেন। পাশাপাশি, বিনোদনকেন্দ্র বা পার্কগুলোতে প্রতিনিয়ত পর্যটক আসা-যাওয়া করেন। পর্যটকবাহী যানবাহন এবং পর্যটকবাহী গাড়িতে অনেকসময় উচ্চশব্দে গান বাজানো হয়।

এ বিষয়ে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী লাবিবা ইসলাম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন জুড়ে বিভিন্ন পিকনিক স্পট। বছর জুড়ে গান বাজনার আওয়াজ, বিশ্ববিদ্যালয়ের রাস্তায় পিকনিক বাসগুলোর জন্য জ্যাম সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়ে থাকি। ক্লাস, পরীক্ষার মাঝে দেখা যায় স্বপ্নচূড়ার গান বাজনার জন্য পড়াশোনায় সমস্যা হয় আবার শুক্র-শনিবার দুপুরের সময় ম্যাজিক প্যারাডাইসের উচ্চ ভলিউমে গান বাজনার কারণে অনেকসময় মাইগ্রেনের ব্যাথা শুরু হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমাদের পড়ালেখার পাশাপাশি শারীরিক এবং মানসিক ক্ষতি হচ্ছে। বারবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এ সমস্যাগুলোর কথা খুলে বলা হলেও এখনও পর্যন্ত কোনো দীর্ঘমেয়াদী সমাধান আমরা দেখিনি।’

বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষার্থী নিলয় সরকার বলেন, ‘সকাল দশটার পর থেকে শুরু হয় পার্কগুলোর বিকট শব্দে গান বাজানো। হলের পুরাতন ব্লকের রুমগুলোতে টেকা দায় হয়ে যায়। গণরুমে থাকাকালীন সময়ে তাদের গানের শব্দে ঘুমানো যেতো না। এখনো পড়তে বসলে মন চলে যায় গানের দিকে। পড়ায় মনযোগ দেওয়া যায় না। এ বিষয়ের দ্রুত সমাধান দরকার।

২০০৬ সালে শব্দ দূষণ বিধিমালা প্রণয়ন করা হয়। এই বিধিমালার আওতায় নীরব, আবাসিক, মিশ্র, বাণিজ্যিক ও শিল্প এলাকা চিহ্নিত করে শব্দের মানমাত্রা নির্ধারণ করে দেয়া হয়েছে। আইন অমান্য করলে প্রথমবার অপরাধের জন্য এক মাস কারাদণ্ড বা অনধিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড এবং পরবর্তী অপরাধের জন্য ছয় মাস কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের পার্কগুলোতে শব্দ দূষণ নিয়ে এই আইনের কোন বালাই নেই।

এ ব্যাপারে জানতে চাইলে স্বপ্নচূড়া রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান বলেন, ‘আমাদের রিসোর্টে সাধারণত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান হয় সেক্ষেত্রে অনেকসময় মিউজিক বাজানো হলে আমরা কিছু বলতে পারি না। বিশ্বিবদ্যালয় প্রশাসন এবং টুরিস্ট পুলিশ নিয়ে মোখিক আলোচনা করি এবং বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা চলাকালীন সময়ে মিউজিক না বাজানোর সিদ্ধান্ত হয়। তবে ক্লাস পরীক্ষা থাকলে সে তথ্য আমাদের দিলে আমরা উচ্চস্বরে গান বাজানো বন্ধ করবো।’

ম্যাজিক প্যারাডাইসের কর্ণধার মাহবুব আলম বলেন, ‘আমাদের সাউন্ড বক্সগুলো আগে বিশ্ববিদ্যালয়ের দিকে দেওয়া ছিল, এখন অন্যদিকে ঘুরে দিয়েছি। আর আমরা এক দেড় ঘন্টার বেশি গান বাজাই না। আমরা চাই না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো ক্ষতি হোক। ‘

এ ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব বলেন, ‘স্বপ্নচূড়া বা আশপাশের রিসোর্ট থেকে শব্দ আসে এটা জানি। ছাত্রদের মধ্য থেকে এখনো কেউ এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন রিসোর্টগুলোতে গিয়ে কথা বলবো। অভিযোগ না করলেও আমরা এ ব্যাপারে যেহেতু জানতে পেরেছি আমরা কথা বলার চেষ্টা করবো যাতে ক্লাস পরীক্ষার সময় উচ্চস্বরে গান বাজিয়ে শিক্ষার্থীদের অসুবিধা সৃষ্টি না করা হয়৷’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর