রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৌলতপুরে চাঞ্চল্যকর ঝড়ু ও সেন্টু চেয়ারম্যান হত্যা মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী ‘রেন্টু’ গ্রেফতার মার্কিন অভিযানে ভেনেজুয়েলায় অপরাধী চক্রের প্রধান নিহত: ট্রাম্প USA vs Paraguay Live Score, FIFA World Cup 2026: Pulisic’s United States begin campaign against returning Paraguay Salman Khan Seeks Immediate Stay On ‘Kala Hiran’ Movie; Katrina Kaif Plans Comeback With Chandni Bar 2? | Bollywood News জনকল্যাণ নয়, প্রতারণার বাজেট দেওয়া হয়েছে: এনসিপি সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত টাঙ্গাইলে বিশ্বকাপ উন্মাদনায় সকল দলের সমর্থকদের নিয়ে রোড শো অনুষ্ঠিত মায়ের কাজের চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুর পুষ্টি: গবেষণা হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৫৩

শহীদদের নামে কোরবানি ও মাংস বিতরণ করেছে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৯৩ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে ও তাদের আত্মার মাগফিরাত কামনায় জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষ্যে আজ রোববার সকালে উত্তরা শহীদ মুগ্ধ মঞ্চে পশু কোরবানি ও মাংস বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে কোরবানির মাংস পৌঁছে দেওয়া হয় শহীদ পরিবার এবং আহত বিপ্লবীদের ঘরে ঘরে।

জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের উপদেষ্টা প্রকৌশলী তালহা জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটির চেয়ারম্যান শহীদ গোলাম নাফিসের পিতা গোলাম রহমান, শহীদ জাবির ইব্রাহীমের পিতা কবির হোসেন, শহীদ নূরের পিতা আবুল বাশার, শহীদ আহনাফের পিতা নাসির উদ্দিন আহমাদ, শহীদ নাফিসা হোসেন মারওয়ার পিতা আবুল হোসেন, শহীদ রানা তালুকদারের মা রুবি বেগম, শহীদ আসাদুল্লাহর শ্বশুর লষ্কর আলী, জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের নূরে আলম নয়ন, ফয়সাল কবির, রাইসুল রহমান রাতুল, আপ বাংলাদেশের সংগঠক আবু সাইদ নোমান, বুটেক্সিয়ান সোসাইটির সেক্রেটারি প্রকৌশলী আবুল কালাম প্রমুখ।

জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের মুখপাত্র ফানতাসির মাহমুদ বলেন, আজকের এ অনুষ্ঠান কেবল স্মরণ নয়, এই কার্যক্রম শহীদ পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতার একটি বাস্তব প্রতিফলন। শহীদ ও আহত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রয়াস আগামী দিনেও অব্যাহত থাকবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom