মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

শার্শার ধর্ষণ মামলার আসামি বজলু পল্লবী থেকে গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ২১৭ সময় দেখুন
শার্শার ধর্ষণ মামলার আসামি বজলু পল্লবী থেকে গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত

বেনাপোল প্রতিনিধি: পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণ মামলার পলাতক আসামি প্রাইভেটকার চালক বজলু গাজীর (৩০)। ধর্ষণের ১ মাস ৬ দিন পর তাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ জানুয়ারী) সন্ধ্যার দিকে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ধর্ষক বজলু গাজী শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের আনছার আলী গাজীর ছেলে। ধর্ষণের ঘটনার পর থেকেসে পলাতক ছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাইফুল ইসলাম জানান, মোবাইল প্রযুক্তি ব্যবহার করে ঢাকার পল্লবী থানা পুলিশের সহায়তায় ঢাকা পল্লবীর ডিওএইচএস এলাকা থেকে আসামী বজলুর রহমানকে আটক করা হয়। আটকের পর ঐ রাতেই তাকে ঢাকা থেকে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকালে তাকে যশোর আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।

জানা যায়, ৬ষ্ঠশ্রেণির ওই ছাত্রী স্কুলে যাওয়া আসার পথে প্রায় সময় একা পেয়ে তাকে কু-প্রস্তাব দিতো বখাটে প্রাইভেটকার চালক বজলু গাজী। গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। এ সময় ওঁৎ পেতে থাকা বজলু গাজী তাকে জোরপূর্বক ধরে একটি ঘরে নিয়ে যায় এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মুখে ওড়না পেঁচিয়ে তাকে ধর্ষণ করে। পরে তার চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে ধর্ষক বজলু তাকে ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়।ছাত্রীর পিতা ওই রাতেই বজলুকে আসামি করে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর পুলিশ বজলুকে আটকের জন্য অভিযান অব্যাহত রাখে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটকের পর ধর্ষক বজলু গাজীকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন:

সোনারগাঁয়ে দুই পুলিশ নিহতের ঘটনার মূলহোতা আলমগীর রিমান্ডে

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর