মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

শিকলবাহা কলেজ বাজারে বাজার মনিটরিং: মূল্য তালিকা না থাকায় ৩ দোকানকে জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৬ সময় দেখুন
শিকলবাহা কলেজ বাজারে বাজার মনিটরিং: মূল্য তালিকা না থাকায় ৩ দোকানকে জরিমানা

কর্ণফুলী প্রতিনিধি:
আজ ২১/০২/২০২৬ ইং তারিখে কর্ণফুলী উপজেলা-এর শিকলবাহা কলেজ বাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জনাব মোঃ আল আমিন হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কর্ণফুলী।

দুপুর ২:০০টা থেকে ৩:০০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ৩ (তিনটি) মুদির দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৩টি পৃথক মামলায় মোট ২,০০০/- (দুই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান চলাকালে সার্বিক সহযোগিতা প্রদান করেন কর্ণফুলী থানা-এর চৌকস পুলিশ টিম।

এ সময় ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর