মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: ‘It’s not a Hardik Pandya problem’- MI skipper hits back on Jasprit Bumrah debate | Cricket News কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা চট্টগ্রামের খাতুনগঞ্জে খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট নিরসনে কোস্ট গার্ডের অভিযান চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন Is Thalapathy Vijay’s Divorce With Sangeetha Delayed To June 15, 2026? Here’s What We Know | Tamil Cinema News বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান কর্ণফুলীতে ২৬০০০ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউএইচএফপিও ডা. রেজাউল হাসান গুরুতর আহত ইরানে ২ ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর কর্ণফুলীতে ৩১২ কোটি টকার অবৈধ জাল জব্দ

শিক্ষক অবমাননাকারীদের বিচারের দাবি খুবি শিক্ষক সমিতির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১১০ সময় দেখুন
শিক্ষক অবমাননাকারীদের বিচারের দাবি খুবি শিক্ষক সমিতির


খুবি করেসপন্ডেন্ট

সাভারে শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে অবমাননার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতি। সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুতসময়ের মধ্যে বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৩০ জুন) সমিতির সভাপতি অধ্যাপক মো. শরীফ হাসান লিমন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তরুণ কান্তি বোসের সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষক সমিতির বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা অত্যাচার ও নিপীড়নের শিকার হচ্ছেন। এটি একইসঙ্গে আশঙ্কাজনক ও উদ্বেগজনক। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এসব ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, সাভারে শিক্ষক উৎপল কুমার সরকার ছাত্রের পিটুনিতে মৃত্যুবরণ করেছেন, যা অত্যন্ত হৃদয়বিদারক ও নিন্দনীয় ঘটনা। নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানো হয়েছে, যা শিক্ষকসমাজের জন্য কলঙ্কসম ঘটনা। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবি জানাচ্ছে।

সমিতি বলছে, এসব ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে তা দেশ ও সমাজের জন্য কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচিত হবে। সার্বিকভাবে দেশজুড়ে যে সামাজিক ও মূল্যবোধের অবক্ষয় এবং ধর্মীয় অসহিষ্ণুতা পরিলক্ষিত হচ্ছে, তা সুষ্ঠু সমাজব্যবস্থার প্রতি হুমকিসরূপ। এ পরিস্থিতি নিরসনে সবার একযোগে কাজ করা জরুরি।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom