মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

শিবচরে সড়ক দূর্ঘটনায় নিহতের ঘটনায় মামলা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ২২১ সময় দেখুন
শিবচরে সড়ক দূর্ঘটনায় নিহতের ঘটনায় মামলা – Corporate Sangbad


আইন-আদালত

এস.এম.দেলোয়ার হোসাইন, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার শিবচরের ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

রোববার (৩০ জানুয়ারি) সকালে দুর্ঘটনায় নিহত বেগম রোকেয়ার ছেলে শাহাদাত শিকদার বাদী হয়ে তিন যানবাহনের চালকের নামে মামলা দায়ের করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, রোববার সকালে বাঁচামারা গ্রামের নিহত রোকেয়া বেগমের ছেলে শাহাদাত শিকদার দুর্ঘটনা কবলিত দুইটি বাস ও একটি প্রাইভেটকারের চালকের নামে মামলা করেন।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের হাজী শরিয়ত উল্লাহ সেতু সংলগ্ন এলাকায় গ্রামীণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকাগামী একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হন ৩ জন। এসময় নিহত ও আহতদের উদ্ধারে আসা স্থানীয়দের ওপর ঢাকাগামী অপর একটি বাসের চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মারা যায় আরো একজন। মোট পাঁচজনের মৃত্যু হয় এ দুর্ঘটনায়।

নিহতরা হলেন- প্রাইভেটকার যাত্রী সদর উপজেলার শিরখাড়া ইউনিনের বল্লবদী গ্রামের খলিল মাতুব্বর (৭০), শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ফেলু হাজীকান্দি গ্রামের মোস্তফা শিকদার (৫০), তার ভাই নুরুল ইসলাম শিকদারের স্ত্রী রোকেয়া বেগম (৪০), মাদবরচর ইউনিয়নের শরীফকান্দি গ্রামের ভ্যান চালক লিটন শরীফ (৪০) এবং স্থানীয় মোফাজ্জেল হোসেন (৫৫)।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর