শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’! চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা

শুরুর ঘণ্টাখানেক আগে স্থগিত হলো প্রাথমিকের নিয়োগ পরীক্ষা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ সময় দেখুন
শুরুর ঘণ্টাখানেক আগে স্থগিত হলো প্রাথমিকের নিয়োগ পরীক্ষা


ঢাকা: প্রাথমিক শিক্ষা অধিদফতরের অধীনে হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা হঠাৎ করে স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তা অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করা হয়েছে। এতে সারাদেশ থেকে পরীক্ষা দিতে আসা প্রার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

প্রার্থীদের অভিযোগ, ঢাকায় আসার পর শুক্রবার দুপুরে জানতে পারি, কোনো কারণ না দেখিয়ে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এটি কর্তৃপক্ষের উদাসীনতার ফল।

মিরপুর বাংলা কলেজে ঠাকুরগাঁও থেকে পরীক্ষা দিতে আসা নাহিদা ইসলাম পলা বলেন, ‘আমি কেন্দ্রে আসার পর জানতে পারি পরীক্ষা হবে না। কোনো কারণও জানি না। কবে হবে পরীক্ষা সেটাও জানি না। আমাদের যাতায়াতের টাকা দেবে কে?’

সাতক্ষীরা থেকে পরীক্ষা দিতে আসা মিরপুর কমার্স কলেজে উপস্থিত হয়েছেন রিয়াজ উদ্দিন। তিনি বলেন, ‘প্রার্থীরা চাকরি না পেয়ে এমনিতেই অভাব অনটনে চলেন। অনেকে ধার করে পরীক্ষা দিতে আসেন। এসব মেনে নেওয়া যায় না। কর্তৃপক্ষের খামখেয়ালিপনা আর কত?’

মৌলভীবাজার থেকে আসা রত্না রাণী বলেন, ‘একটি রাজনৈতিক দলের সুবিধার জন্য পরীক্ষা হঠাৎ করে স্থগিত করা হয়েছে বলে মনে করছি। তবে সেটি আগে স্থগিত করলে এত প্রার্থীর ভোগান্তি হতো না। গত দুই ঢাকায় আসতে কোনো যানবাহন ছিল না। সবাই অনেক কষ্ট করে বেশি টাকা খরচ করে ঢাকায় এসেছে। আমিও মৌলভীবাজার থেকে ট্রেনে দাঁড়িয়ে এসেছি। এখন শুনি পরীক্ষা হবে না। এটি মেনে নেওয়ার মতো না।’

শুক্রবার দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা আজ বিকেল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত এ পরীক্ষা স্থগিত করা হলো।’

স্থগিত পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom