বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

শুরু হল দারাজের সেলার ডেভেলপমেন্ট প্রোগ্রাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২২১ সময় দেখুন
শুরু হল দারাজের সেলার ডেভেলপমেন্ট প্রোগ্রাম


দেশের শীর্ষ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ ক্রেতাদের কাছে পণ্য বিক্রির অভিজ্ঞতাকে আরও উন্নত করে তুলতে ‘সেলার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ নিয়ে এসেছে। এই প্রোগ্রামটি দারাজের সেলার ও প্ল্যাটফর্মের সেবা উন্নত করতে সহায়তা করবে। আসন্ন মেগা ক্যাম্পেইন ১১.১১-এ ভাল গ্রাহক অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে দারাজ এর সকল সেলারদের গত ১ বছরের পারফর্মেন্সের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়। যেসব বিক্রেতারা দারাজ-এর সাথে কাজ করার জন্য উপযুক্ত নয় এবং যারা মানসম্মত পণ্য ও সেবা প্রদান করতে ব্যর্থ, এই প্রোগ্রামটির মাধ্যমে তাদের সঠিকভাবে ফিল্টার করা হচ্ছে যাতে করে এসব বিক্রেতারা কাস্টমারদের জন্য কোন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে।

এ বিষয়ে দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শাব্বির হোসেন বলেন, “বাংলাদেশে বর্তমানে অনলাইনে পণ্য অর্ডারের প্রবণতাটি প্রাথমিক পর্যায়ে রয়েছে, যার কারণে ক্রেতারা অনলাইনে পণ্য অর্ডার করার ক্ষেত্রে সচরাচর উদ্বিগ্ন থাকেন। তাই ই-কমার্সের ক্ষেত্রে আস্থা ও বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দারাজ-এ আমরা সবসময়ই ক্রেতাদের পণ্য কেনাকাটার ক্ষেত্রে একটি চমৎকার অভিজ্ঞতা দিতে কাজ করে আসছি। সর্বদা আমাদের লক্ষ্য হল, গ্রাহকরা আমাদের প্রতি যে আস্থা রেখেছে তা বৃদ্ধি করা এবং বজায় রাখা। আমরা নিশ্চিত যে, সেলার ডেভলপমেন্ট প্রোগ্রামটি আমাদের সেলারদের সহযোগিতায়, এই আস্থা বৃদ্ধি করতে ইতিবাচক ও দীর্ঘস্থায়ী ভূমিকা রাখবে”।

দারাজ এর পিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হাসিনুল কুদ্দুস (রুশো) বলেন “ফিজিক্যাল স্টোরের বিপরীতে, ই-কমার্স সেক্টর সম্পূর্ণভাবে গ্রাহকদের বিশ্বাস এবং সন্তুষ্টির উপর নির্ভরশীল। দারাজ বাংলাদেশ লিমিটেড সকল নিয়ম-কানুন মেনে গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে সেই গ্রাহদের মাঝে আস্থা অর্জন করেছে তৈরি এবং তা বজায় রাখতে ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দারাজ গ্রাহক সন্তুষ্টি, সরকারি কর্তৃক প্রদত্ত নিয়ম-কানুন এবং দারাজের সেলার গাইডলাইনের উপর ভিত্তি করে একটি মানদন্ড নির্ণয় করে এবং আমরা সিদ্ধান্ত নেই এই মানদন্ডের অনুযায়ী সে সকল সেলার পারফর্ম করতে পারবে তারাই শুধুমাত্র আমাদের প্লাটফর্মে থাকবে। দারাজ সেলারদেরকে উক্ত মানদণ্ডে পৌঁছাতে সহায়তা করতেই মুলত সেলার ডেভেলপমেন্ট প্রোগ্রামটি চালু করেছে, যেখানে আমরা তাদের ডেভপমেন্ট এরিয়া সম্পর্কে সচেতন করে তুলব। আমাদের বিশ্বাস, প্রোগ্রামটি এই ইকোসিস্টেমের সমস্ত স্টেকহোল্ডারদের স্বার্থ বজায় রেখে দারাজকে কাস্টমার ফ্রেন্ডলি ও সেলার ফ্রেন্ডলি প্ল্যাটফর্মে পরিণত হতে সহায়তা করবে”।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর