বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

শুল্ক নিয়ে কানাডা ও মেক্সিকোর সঙ্গে আলোচনায় বসবেন ট্রাম্প

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৫ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪১

মেক্সিকো ও কানাডার নেতাদের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনায় বসবেন ট্রাম্প

শুল্ক নিয়ে সোমবার (৩ ফেব্রুয়ারি) কানাডা ও মেক্সিকোর নেতাদের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের অন্যতম বড় বাণিজ্য সহযোগী কানাডা ও মেক্সিকো। এই দুই দেশের পণ্যের ওপর ট্রাম্প সম্প্রতি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এখন এ নিয়ে তিনি দেশ দুটির নেতাদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।

এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই কানাডা, মেক্সিকো ও চীনের ওপর নতুন শুল্ক আরোপ করবেন। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে এমন পদক্ষেপ নেবেন তিনি।

সে অনুযায়ী গত শনিবার (১ ফেব্রুয়ারি) কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের আদেশ দেন ট্রাম্প। এ ছাড়া চীনের পণ্যে বর্তমান হারের অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার এ-সংক্রান্ত তিনটি পৃথক নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। এ আদেশ আগামীকাল মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হবে।

জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা ও মেক্সিকো। চীনও বলেছে, তারা পাল্টা ব্যবস্থা নেবে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ১৫৫ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে কানাডীয় সরকার। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে ৩০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে। আর বাকি ১২৫ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ কার্যকর হবে ২১ দিনের মধ্যে।

ট্রাম্পের নির্বাহী আদেশ জারির পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে মেক্সিকো। শুল্ক আরোপসহ নিজস্ব অন্যান্য পদক্ষেপের মাধ্যমে এ পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ কথা বলেছে।

সারাবাংলা/এসডব্লিউ

কানাডা
মেক্সিকো
যুক্তরাষ্ট্র
শুল্ক আরোপ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর