বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘নির্বাচনী প্রতীক বিক্রির চেষ্টা’ ভোটার বিভ্রান্ত হবেন না —প্রার্থীর আহ্বান ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তীব্র জ্যাম ভোগান্তিতে কর্মজীবী মানুষ ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায়,তীব্র যানজট Nora Fatehi Praises Bad Bunny’s Super Bowl Act: ‘That Performance Sent Out A Massive Message’ | Bollywood News ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: পুতুল রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থীর সংবাদ সম্মেলন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ U-turn complete! India vs Pakistan T20 World Cup match to go ahead in Colombo on February 15 | Cricket News বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়:-আজ সোমবার বিশাল জনসভা ও গণমিছিল চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার গণভোটের মার্কা কি! ভোট তো মার্কা দেখে দেই!

শেয়ারট্রিপে বিনিয়োগ করল স্টার্টআপ বাংলাদেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১১৭ সময় দেখুন
শেয়ারট্রিপে বিনিয়োগ করল স্টার্টআপ বাংলাদেশ


তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্ট (ওটিএ) শেয়ারট্রিপ। আজ (৭ আগস্ট) রাজধানীর হোটেল শেরাটন ঢাকায় আয়োজিত এ অনুষ্ঠানে শেয়ারট্রিপ অংশীদার প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার পুরস্কার প্রদান করে শেয়ারট্রিপ। এছাড়াও এ অনুষ্ঠানে আইসিটি বিভাগের ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ কর্তৃক শেয়ারট্রিপে বিনিয়োগের ঘোষনা দেওয়া হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক এবং প্রতিষ্ঠাতা কাশেফ রহমান।

এই অনুষ্ঠানের মাধ্যমে শেয়ারট্রিপ এর অংশীদার প্রতিষ্ঠানদের বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করে। পাশাপাশি গ্রাহকদের মতামতের ভিত্তিতে শেয়ারট্রিপ পিপল’স চয়েস এয়ারলাইন এবং পিপল’স চয়েস হোটেল খাতে স্বীকৃতি প্রদান করে।

বিশেষ অতিথির বক্তব্যে স্টার্টআপ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সামি আহমেদ বলেন, “দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে সহায়তা করার জন্য স্টার্টআপ বাংলাদেশ যাত্রা শুরু করে। স্টার্টআপ বাংলাদেশ ফান্ডিং দেওয়ার পাশাপাশি স্টার্টআপগুলোকে অন্যান্য ফান্ডিং পেতে সাহায্য করে। শেয়ার ট্রিপ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি এবং দেশীয় জনবলে তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমি আশা করি বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে ইন্টারন্যাশনাল ওটিএ প্লাটফর্ম হিসেবে সফল হবে শেয়ারট্রিপ।”
এসময় তিনি শেয়ারট্রিপে স্টার্টআপ বাংলাদেশের বিনিয়োগ ঘোষণা করেন এবং শেয়ারট্রিপের সহ প্রতিষ্ঠাতা সাদিয়া হক ও প্রতিষ্ঠাতা কাশেফ রহমানের নিকট বিনিয়োগ সংক্রান্ত ডকুমেন্ট হস্তান্তর করেন। জানা গেছে, শেয়ারট্রিপে স্টার্টআপ বাংলাদেশ এর এই বিনিয়োগের পরিমান ৫ কোটি টাকা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর