বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

শ্বাসকষ্টে বাকৃবি শিক্ষার্থীর অকাল মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ সময় দেখুন
শ্বাসকষ্টে বাকৃবি শিক্ষার্থীর অকাল মৃত্যু


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহিদ নাজমুল আহসান হলের আবাসিক শিক্ষার্থী আবরার নাঈব নোমান মারা গেছেন। তিনি ২০১৯–২০ শিক্ষাবর্ষের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম।

প্রভোস্ট জানান, আবরার শ্বাসকষ্টে ভুগছিলেন। বিকেলে একবার চিকিৎসা নিয়ে হলে ফিরে আসেন। সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন।

তরুণ এই শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও হলের আবাসিকদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর