বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

শ্রমিকদের ন্যায্য অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার : শ্রম সচিব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৩৬ সময় দেখুন
শ্রমিকদের ন্যায্য অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার : শ্রম সচিব

এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ঠাকুরগাঁও জেলাকে পর্যায়ক্রমে শিশু শ্রম মুক্ত ঘোষনা করা হবে। একই সাথে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য মুজুরি বাস্তবায়ন, নিরাপত্তা প্রদানসহ সকল বিষয়ে শ্রম মন্ত্রনালয় কাজ করছে। তাদের সুবির্ধাতে নতুন আইন প্রনোয়নের প্রস্তাবনা প্রনয়ন করা হয়েছে। এতে করে শ্রমিকের অধিকার বাস্তবায়নে সহায়ক ভুমিকা রাখবে।

এ সময় সমন্বয় ও সংস্কার মন্ত্রী পরিষদ বিভাগের সচিব জাহেদা পারভীনকে জেলার সংবাদকর্মীরা জানতে চান, ঠাকুরগাঁও ডিসি অফিসের সাবেক কর্মচারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শহিদুল ইসলামকে দূর্নীতির অভিযোগে বদলি করা। দুদকে মামলা চলমান রয়েছে। অথচ তাকে আবারো ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা পরিষদের ওই পদে যুক্ত কেন করা হলো। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রনালয় তার বিষয়ে খতিয়ে দেখবেন। এসময় জেলা প্রশাসক ইশরাত ফারজানা সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে দুদকে মামলা চলমান রয়েছে। আমরা তার কার্যক্রমের বিষয়টি নজরে রেখেছি। প্রয়োজনে সংশ্লিস্ট দপ্তরকে জানানো হবে।

আমন্ত্রিত অতিথিরা আজ শনিবার (২৬ জুলাই) বিকেলে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ফেসরাডাঙ্গী এলাকায় জেলা প্রশাসক আয়োজিত বৃক্ষরোপন কর্মসুচিতে অংশ নিয়ে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো: ইমরুল মহসিন, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামসহ অনেকে।

পরে আমন্ত্রিত অতিথিরা ফেসরাডাঙ্গী সড়কের পাশে বৃক্ষরোপনের পাশিপাশি শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর