বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

শ্রীবরদীতে পাহাড় ও টিলা কর্তন রোধে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৩৭ সময় দেখুন
শ্রীবরদীতে পাহাড় ও টিলা কর্তন রোধে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি :
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী পাহাড়/টিলা কর্তন ও নিধন রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও ক্যাম্পেইন করেন শ্রীবরদী উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) শেখ জাবের আহমেদ । বৃহস্পতিবার (২১ আগষ্ট) উপজেলার সীমান্তবর্তী বালিজুরি থেকে মেঘাদল এলাকায় উক্ত ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, ‘পাহাড় ও টিলা দেশের অমূল্য প্রাকৃতিক সম্পদ। নির্বিচারে পাহাড় কাটা হলে ভূমিধ্বস, বন্যা, মাটি ধ্বস ও জীববৈচিত্র্যের ক্ষতি হয় যা ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি বাড়ায়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী পাহাড় বা টিলা কর্তন দণ্ডনীয় অপরাধ। এ আইন ভঙ্গ করলে জরিমানা ও কারাদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রয়েছে।’

উক্ত ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমাত জাহান, বন কর্মকর্তা রাকিব হাসান প্রমুখ।

এ সময় ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, এলাকার স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর