বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

সপ্তাহজুড়ে পুঁজিবাজারে লেনদেন কমেছে ৩১.৫৪ শতাংশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১১২ সময় দেখুন
সপ্তাহজুড়ে পুঁজিবাজারে লেনদেন কমেছে ৩১.৫৪ শতাংশ – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে বড় ব্যবধানে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৩১.৫৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

প্রসঙ্গত, সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে ২২৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। যা গত আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে ২০২০ সালের জুলাই মাসে ডিএসইতে ২২৫ কোটি টাকার লেনদেন হয়েছিল।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৬৮১ কোটি ২০ লাখ ৭ হাজার ৬৫২ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৪৫৫ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৭৭৪ কোটি ৪৪ লাখ ৪৩ হাজার ১৪৫ টাকার বা ৩১.৫৪ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৫৪.৬১ পয়েন্ট বা দশমিক ৮৭ শতাংশ কমে ৬ হাজার ২০২ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১৩ দশমিক ৯৭ পয়েন্ট বা দশমিক ৬৩ শতাংশ কমে ২ হাজার ১৯৪ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫.৩২ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৯টির, কমেছে ১৪৭টির। আর ২১৫টির দাম ছিল অপরিবর্তিত।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর