বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

সপ্তাহজুড়ে পুঁজিবাজারে পতন, বেড়েছে লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
সপ্তাহজুড়ে পুঁজিবাজারে পতন, বেড়েছে লেনদেন – Corporate Sangbad


শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে ডিএসইতে সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৯.২১ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ২ হাজার ৮৬৪ কোটি ৪০ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৬২২ কোটি ৮০ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২৪১ কোটি ৫৯ লাখ টাকার বা ৯.২১ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ৫ দশমিক ০৫ পয়েন্ট বা  দশমিক ০৮ শতাংশ কমে ৬ হাজার ৩০২ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২ দশমিক ৫৩ পয়েন্ট কমে ২ হাজার ১৩৪ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক কমেছে  দশমিক ৬৩ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৪টির।

কর্পোরেট সংবাদ/এএইচ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর