রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

সব মামলায় জামিনের মেয়াদ আরো এক মাস বাড়লো – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৬৬ সময় দেখুন
সব মামলায় জামিনের মেয়াদ আরো এক মাস বাড়লো – Corporate Sangbad



নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের মাঝে চলমান কঠোর বিধিনিষেধে বিভিন্ন মামলায় আসামিদের জামিনের মেয়াদ ও আদালতের অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা আরো এক মাস বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌‘যেসব মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেওয়া হয়েছে বা যেসব মামলায় উচ্চ আদালত থেকে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন দেওয়া হয়েছে বা যেসব মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে- সেসব মামলার জামিন এবং সব ধরনের অন্তর্বর্তীকালীন আদেশগুলোর কার্যকারিতা আগামী এক মাস পর্যন্ত বর্ধিত করা হয়েছে।’

এর আগে চলতি বছর ৫ ও ১৮ এপ্রিল, ২ ও ২৭ মে এবং ২৭ জুন পাঁচ দফায় পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে সব আসামির জামিন যথাক্রমে ২, ৪, ১ ও ১ মাস করে বাড়িয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর