শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :

সরিষাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ টি ড্রেজার ধ্বংস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৮ সময় দেখুন
সরিষাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ টি ড্রেজার ধ্বংস

এমরান হোসেন, জেলা প্রতিনিধি (জামালপুর)।।

জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুইটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০১ ফেব্রুয়ারী) উপজেলার ৬নং ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া নামক স্থানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাইজুল ওয়াসিমা নাহাত।

জানা গেছে, হেলু মেম্বারের নেতৃত্বে একটি চক্র ভাটারা ইউনিয়নের ঝিনাই নদী হতে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন করে জমজমাট ব্যবসা করে আসছিল। এ বিষয়ে বিভিন্ন মিডিয়া ও পত্রিকায় সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যার ফলে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ফাইজুল ওয়াসিমা নাহাত জানান, ঝিনাই নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর