রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চেয়ারম্যান হতে চান মিরন আনোয়ারায় প্রতিপক্ষকে হামলা ও মারধরের ঘটনায় গ্রেফতার ১ IPL 2026: ‘My best is yet to come’- Ishan Kishan sends warning after match-winning 74 vs RR | Cricket News যশোর আসছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত Shreya Ghoshal Buys Luxury Apartment In Mumbai’s Santacruz West For Rs 20.88 Crore | Bollywood News সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন 18 balls, zero boundaries: Three overs that cost Gujarat Titans the match vs RCB | Cricket News কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান Khalnayak Returns Announced: Sanjay Dutt Back As Ballu After 33 Years, First Look OUT | Bollywood News শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের

সরিষাবাড়ীতে রেলপথ অবরোধ করে মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ সময় দেখুন
সরিষাবাড়ীতে রেলপথ অবরোধ করে মানববন্ধন

এমরান হোসেন, জেলা প্রতিনিধি, জামালপুর।

জামালপুরের সরিষাবাড়ীতে ধলেশ্বরী ট্রেন পুনরায় চালু এবং আন্তঃনগর ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও রেললাইন অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ‘সরিষাবাড়ী রেলওয়ে সংস্কার কমিটি’র ব্যানারে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে এই মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করা হয়। এসময় আন্দোলনকারীরা আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি প্রায় আধা ঘণ্টা আটকে রাখেন। স্টেশনে উপস্থিত সাধারণ যাত্রী ও স্থানীয় এলাকাবাসীরা এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন।

মানববন্ধনে বক্তারা রেল পরিষেবার নানা ত্রুটি তুলে ধরেন বলেন, বর্তমানে আন্তঃনগর যমুনা, অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস এই তিনটি ট্রেন সরিষাবাড়ী-ময়মনসিংহ-ঢাকা রুটে চলাচল করছে। তবে অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেসের সময়ের ব্যবধান খুব অল্প হওয়ায় যাত্রী স্বল্পতা দেখা দিচ্ছে, যা রেলওয়ের লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা থেকে ট্রেনগুলো তারাকান্দিতে পৌঁছাতে বিকেল হলেও ফেরার পথে গভীর রাত হয়ে যায়। ফলে গন্তব্যে নেমে যাত্রীরা ছিনতাইসহ নানা নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছেন।

আন্দোলনকারীরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে অগ্নিবীণা বা জামালপুর এক্সপ্রেসের যেকোনো একটি ট্রেনের সময় পরিবর্তন করে ঢাকা থেকে রাতে ও জামালপুর থেকে ভোরে ছাড়ার ব্যবস্থা করা, জামালপুর এক্সপ্রেসকে আগের রুটে ফিরিয়ে যমুনা সেতু (পূর্ব) দিয়ে চলাচল নিশ্চিত করা এবং বন্ধ থাকা ধলেশ্বরী এক্সপ্রেস পুনরায় চালু করে সেটিকে যমুনা সেতু (পশ্চিম) স্টেশন পর্যন্ত বর্ধিত করার মতো গুরুত্বপূর্ণ তিনটি দাবি জানান।

সরিষাবাড়ী রেলওয়ে সংস্কার কমিটির আহ্বায়ক কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর মানববন্ধন শেষে বলেন – “যাত্রীদের ভোগান্তি কমাতে এবং রেলের লোকসান ঠেকাতে এই দাবিগুলো বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে আমরা আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom