বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের আহ্বান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ মে, ২০২২
  • ৯৬ সময় দেখুন
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের আহ্বান


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী ২০মে অনুষ্ঠেয় দ্বিতীয় পর্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের আহ্বান জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

রোববার (১৫ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

দ্বিতীয় পর্বের পরীক্ষায় আবেদনকারী নিজ নিজ জেলায় সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীরা admit.dpe.gov.bd- ওয়েবসাইটে Username এবং Password দিয়ে অথবা এসএসসির রোল, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন।

প্রার্থীদেরকে অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয় পত্র সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এবং প্রবেশপত্রে পাওয়া যাবে।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর