বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সহযোগী কোম্পানির শেয়ার কিনবে সোনারবাংলা ইন্স্যুরেন্স – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২২০ সময় দেখুন
সহযোগী কোম্পানির শেয়ার কিনবে সোনারবাংলা ইন্স্যুরেন্স – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনারবাংলা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি সহযোগী প্রতিষ্ঠানের ১ লাখ ৯৫ হাজার শেয়ার কিনবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি সহযোগী প্রতিষ্ঠান সোনারবাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের শেয়ারহোল্ডার রওশনারা বেগমের কাছ থেকে ১ লাখ ৯৫ হাজার শেয়ার কিনবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০০ টাকা। মোট শেয়ার কিনতে কোম্পানিটির ২ কোটি ১০ লাখ টাকা ব্যয় হবে।

প্রসঙ্গত, সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর