মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ১ জন Allu Arjun On Playing A Woman, Wearing Sari In Pushpa 2: ‘Most Alpha Thing I’ve Ever Done’ | Telugu Cinema News ‘Other than occasional fights’: Argentina’s first Haiti-born U-17 player Kiki Ramos speaks out on racism claims | Football News লংমার্চ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় আমাদের নবী দামি হওয়াতে আমরাও দামি হয়েছি-কর্ণফুলীতে অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী স্ত্রী ও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক ‘কর অঞ্চল-৬’ এর নোটিশ সার্ভার শ্রীবরদীর লিটন মিয়া ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক কারিগরি শিক্ষার মানোন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা ‘আইফোন ১৮ প্রো’ আসছে ৯ সেপ্টেম্বর দেশে হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬

সাইবার নিরাপত্তা সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর শীর্ষে বাংলাদেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩২৪ সময় দেখুন
সাইবার নিরাপত্তা সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর শীর্ষে বাংলাদেশ


এস্তোনিয়াভিত্তিক ই-গভর্নেন্স একাডেমি ফাউন্ডেশনের ‘ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্স (এনসিএসআই)’ এ ৩৮ তম অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। এতে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর শীর্ষে আছে বাংলাদেশের নাম।

বিশ্বের ১৬০টি দেশের মধ্যে এনসিএসআই এই সূচক তৈরি করে। ২০২১ সালের নিরাপত্তা সূচকে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৩৯তম, শ্রীলংকার অবস্থান ৬৯ তম এবং পাকিস্তানের অবস্থান ৭০তম স্থানে। এই সূচকে ৫৯.৭৪ স্কোর নিয়ে ৩৮তম স্থান এবং দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর প্রথম অবস্থানে আছে বাংলাদেশের নাম। গত বছরের ডিসেম্বরে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৬৫তম।

এনসিএসআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত এবারের সূচকে ৯৬.১০ স্কোর নিয়ে ১ম অবস্থানে আছে গ্রিস। ৯২.২১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে চেক রিপাবলিক এবং ৯০.৯১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে এস্তোনিয়া। সূচকে ১৭তম স্থানে আছে যুক্তরাষ্ট্র এবং ১৯তম স্থানে আছে যুক্তরাজ্যের নাম ।

বিভিন্ন দেশের সাইবার নিরাপত্তা, সাইবার হামলা প্রতিরোধের প্রস্তুতি, সাইবার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সঙ্কট ব্যবস্থাপনায় তৎপরতা এবং ডিজিটাল উন্নয়ন পরিস্থিতি বিবেচনা করে ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্স- এনসিএসআই তৈরি করা হয়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর