রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

সাগরে মাছ ধরার জায়গা দখল নিয়ে সংঘর্ষ, সালিশের মাধ্যমে সমাধান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৪৩৩ সময় দেখুন

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ ধরার টংজালের জায়গা দখল নিয়ে আনোয়ারা ও বাঁশখালীর জেলেদের মধ্যে সংঘর্ষ হয়।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে আনোয়ারার উপকূলীয় অঞ্চল রায়পুর ইউনিয়নের জেলেরা সাগরে তাদের খুটির অবস্থান দেখতে যান।এসময় রায়পুর ইউনিয়নের জেলেরা নিজেদের মাছ ধরার জায়গা ও টংজালের অস্তিত্ব দেখতে গেলে বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদমরাসুল এলাকার মৎস্য সমিতির সভাপতি তারেক হোসেনের মাঝিরা তাদের জায়গা দাবি করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এতে রায়পুর ইউনিয়নের বোট মালিক হারুনের ৪ জেলে আহত হয়।এবং অন্য দুটি বোটের ০৮ জন মাঝিকে বোটসহ বাঁশখালী জেলে ধরে নিয়ে যায় বাঁশখালীর জেলেরা।

পরে বাঁশখালীর ০৫ জন জেলেদের আনোয়ারার জায়গায় খুটি কাটতে এসে দেখতে পেলে তাদেরকে আনোয়ারার জেলেরা ধরে রায়পুর ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। এসময় তাদের কাছ থেকে দেশীয় ধরালো অস্ত্র জব্দ করে চেয়ারম্যানের হেফাজতে দেওয়া হয়।

পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম ও বাঁশখালী উপজেলার কদম রসূল মৎস্য সমবায় সমিতির সভাপতি তারেক হোসেনের নেতৃত্বে রায়পুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের সমন্বয়নে ৩০০ টাকা দলিলে সমঝোতা স্বাক্ষর হয়।

রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম জানান,বাঁশখালী ও আনোয়ারার জেলেদের যার যার সীমানা বা খুটিতে জাল বসানোর সিদ্ধান্ত হয়,কারো খুটিতে অন্য কারো জাল বসানো যাবেনা। এবং মাছ শিকারে যাওয়ার সময় কোন অবৈধ অস্ত্র বহন করতে পারবেনা বলে সিদ্ধান্ত হয়।যারা এর বিরোধিতা করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।পরে নিজ বোট মালিকের কাছে আটককৃত জেলেদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর