মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

সানলাইফ ইন্স্যুরেন্সে কোম্পানি সচিব নিয়োগ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে সচিব নিয়োগ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির সচিব হিসেবে মীর আবু বক্কর ওমিকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি গত ০১ সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করে আসছেন।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পাটি ৫০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০১৩ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৩৫ কোটি ৮০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৬৯০।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ জুলাই, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩৫.৬৬ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ১৫.৬৭ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪৮.৬৭ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৪৯.৯ টাকা থেকে ৭৯ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৫৯.১ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৫৯.৯ টাকা এবং সর্বশেষ সমাপনি দর ছিল ৬০.৩ টাকা। ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর