বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

সাপাহারে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৩৫৪ সময় দেখুন
সাপাহারে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

নয়ন বাবু, নওগাঁ : নওগাঁর সাপাহারে গ্রামীণফোন অফিসের নগত টাকা ও মালামাল চুরির ঘটনায় আন্ত:জেলা চোর চক্রের ৩ জন সক্রিয় চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বৌলাকান্দা গ্রামের শহীদ মাঝির ছেলে মাইনুল ইসলাম (২৫), ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাকপুর মির্দাবাড়ী গ্রামের শাহ আলমের ছেলে মামুন (৩২) ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মোকামবাড়ী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইমরান (২৩)।

থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, গত আগষ্ট মাসের ২৩ তারিখে উপজেলা সদর ইউনিয়ন পরিষদের পার্শ্বে মরহুম দুলাল চৌধুরী’র বাড়ীর নিচতলায় সংরক্ষিত গ্রামীণফোনের মালামাল বিক্রয়ের নগদ ১৬ লক্ষ ৬০ হাজার ৯০৪ টাকা ও ১০ লক্ষ ৭৯ হাজার ৮০ টাকার মালামাল চুরি হয়।

জানা গেছে, ওই ঘটনার প্রেক্ষিতে জেলা পুলিশ সুপার (এএসপি) প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম) এর নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার-এর নেতৃত্বে সোমবার (১১ অক্টোবর) থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক সঙ্গীয় ফোর্স সহ তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় ভোর সোয়া ৫টায় টঙ্গী পশ্চিম থানা ও সকাল ৬টা ১০ মিনিটে নারায়নগঞ্জের রূপগঞ্জ থানায় দুটি পৃথক অভিযান চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে সাপাহার থানায় নিয়ে আসে।

বুধবার (১৩ অক্টোবর) গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা স্বীকার করেছে।
চোরাই মালামাল উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি বলেও থানার ওসি তারেকুর রহমান সরকার জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর