বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

সাপাহারে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৩৬১ সময় দেখুন
সাপাহারে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নয়ন বাবু, নওগাঁ : নওগাঁর সাপাহারে ৩০ বোতল ফেন্সিডিল সহ মানিক (৩৮) নামের মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মানিক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খাসের হাট গ্রামের গাজিলুর রহমান এর ছেলে বলে জানা গেছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মুকুল, (উপ-পরিদর্শক) এসআই সাম মোহাম্মদ সঙ্গীয় ফোর্স সহ শনিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মাদক ব্যবসায়ী মানিক-এর কাছে থাকা বাজার করা ব্যাগের ভিতর অভিনব কায়দায় রাখা ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পরে পরেরদিন রবিবার (১০ অক্টোবর) তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর