নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯১টির বা ৪৯.১০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের দর বেড়েছে সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪৫.৮০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২২০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৭৪.২০ টাকা বা ৫০.৮৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিংয়ের দর বেড়েছে ৫০.৩৯ শতাংশ, পেপার প্রসেসিংয়ের দর বেড়েছে ৩১.৫৯ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের দর বেড়েছে ২৮.৫৭ শতাংশ, মনোস্পুল পেপারের দর বেড়েছে ২৫.৪৯ শতাংশ, আরএসআরএম স্টিলের দর বেড়েছে ২৪.১২ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের দর বেড়েছে ২৩.৬৫ শতাংশ, আইপিডিসির দর বেড়েছে ২৩.১০ শতাংশ, এপেক্স ফুডসের দর বেড়েছে ২২.৩৩ শতাংশ এবং ফারইস্ট নিটিংয়ের শেয়ার দর ২২.২২ শতাংশ বেড়েছে।






