সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ

সাবেক ছাত্রনেতা মাহিদুলকে তুলে নেওয়ার অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১২১ সময় দেখুন
সাবেক ছাত্রনেতা মাহিদুলকে তুলে নেওয়ার অভিযোগ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাহিদুল হাসান হিরুকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৭ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘বিকেল ৫টায় আসর নামাজে যাওয়ার পথে সিদ্ধেশরী মাঠ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মাহিদুল হাসান হিরুকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে গেছে।’

তিনি বলেন, ‘ঢাকা-মেট্রো-চ, ৫২-১৪৫০ নম্বর গাড়িতে করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাহিদুল হাসান হিরু-কে তুলে নিয়ে যাওয়া পর এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি উদ্বেগজনক। তাকে এভাবে আটক ও গুম করে রাখা ভয়ানক অশুভ সঙ্কেত।’

রিজভী বলেন, ‘বর্তমান ডামি আওয়ামী শাসকগোষ্ঠী বিরোধীদল ও মতকে দমন এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনে জনগণ ও বিএনপিসহ বিরোধীদলের নেতা-কর্মীদের ভয় পাইয়ে দিতে এখন আরও তীব্র মাত্রায় হিংস্র রূপ ধারণ করেছে। তাকে আটক ও সন্ধান না দেওয়ার ঘটনায় তার পরিবার-পরিজনসহ দলের নেতা-কর্মীরা গভীর উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে।’

অবিলম্বে মাহিদুল হাসান হিরুকে জনসমক্ষে হাজির করার দাবি জানিয়ে রিজভী বলেন, ‘নইলে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে আওয়ামী সরকারকেই এর দায় নিতে হবে।’

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর